ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থী ও মাইক্রোবাস চালকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থী ও মাইক্রোবাস চালকের ছবির ক্যাপশন: কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থী ও মাইক্রোবাস চালকের
কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনা দুটিতে আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ শহর ও পাকুন্দিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে প্রায় সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। স্থানীয় সূত্র জানায়, তুহিন সাইকেল নিয়ে বের হলে দ্রুতগতির ট্রাকটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তুহিনের বাবা সামছুল ইসলাম বাংলাদেশ পুলিশের একজন সদস্য এবং বর্তমানে কিশোরগঞ্জ মডেল থানায় কর্মরত। দুর্ঘটনার খবর পেয়ে তিনি অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, নিহত তুহিন থানায় কর্মরত কনস্টেবল সামছুল ইসলামের ছেলে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে একই দিন সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক এ কে মোস্তাফিজুর রহমান নিহত হন। তিনি ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া মাইক্রোবাসটির সংঘর্ষ হলে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয় এবং আরও ছয়জন আহত হন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।