ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিহাতীতে উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
কালিহাতীতে উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন ছবির ক্যাপশন: কালিহাতীতে উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন
কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম ঃ
‎টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।
‎মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।
‎উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। 
‎একই সঙ্গে নির্বাচনী এলাকায় অবস্থানকালে উপজেলা পরিষদে স্থাপিত এ কার্যালয়ে নিয়মিত বসে সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন বিষয় শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।
‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ দলীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।