ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ ছবির ক্যাপশন: ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করার প্রস্তুতি নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সুপার বলেন, ডেভিড ইমনকে গ্রেপ্তারের অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং পরিকল্পিত অভিযানের ফল। এটি তাৎক্ষণিক কোনো অভিযান নয়। তবে গ্রেপ্তারের খবর দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, রাউজানে যুবদল নেতা মাসুদুল হক হত্যা মামলার তদন্ত চলাকালে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়। সেই তথ্য বিশ্লেষণ করে প্রথমে ধামা ইলিয়াসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য, স্থানীয় সূত্র এবং প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

মাসুদ আলমের ভাষ্য, সংঘবদ্ধ সন্ত্রাসীরা সাধারণ মোবাইল নেটওয়ার্ক এড়িয়ে বিভিন্ন এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। ফলে তাদের অবস্থান শনাক্ত ও গতিবিধি নজরদারিতে পুলিশকে অত্যন্ত সতর্কতা ও কৌশলের সঙ্গে কাজ করতে হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোর কোতোয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তার সহযোগী আল ইসলাম আলিফ, তমাল, শামিম ও সাফায়েতকেও আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং ডেভিড ইমনকে রিমান্ডে এনে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের আশা করছে তদন্ত সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।