ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ৯৮ পদের জন্য ১ হাজার ৪২ জন প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ছবির ক্যাপশন: ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী
আখতান হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন পদে নিয়োগের জন্য ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ৯৮টি পদের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২ জন প্রার্থী। ফলে প্রতিটি পদের জন্য গড়ে ১০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডার হালনাগাদ ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিভিন্ন পদে জনবল নিয়োগের আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১ হাজার ৪২ জন প্রার্থী আবেদন জমা দেন।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত শর্ত যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৯৮ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুব হাসান জানান, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করে একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।