ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ছবির ক্যাপশন: বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লুৎফর রহমান। অপর তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। সকাল ১০টার দিকে পিকআপটি কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়।


সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।


খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।