ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টাঙ্গাইল শহরে বাসা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
টাঙ্গাইল শহরে বাসা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: টাঙ্গাইল শহরে বাসা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল পৌর শহরের পারদিঘুলীয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে সুফিয়া আক্তার বিথী (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (২ আগস্ট) দুপুরে বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


নিহত সুফিয়া আক্তার বিথী হুমায়ন খালিদের মেয়ে। তিনি দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ঘটনাস্থলের প্রাথমিক আইনগত কার্যক্রম (সুরতহাল) শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।