ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন: ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার:
ঢাকার ধামরাই উপজেলায় পপি রাণী সরকার নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী লিটন সরকারের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের হাতে আটক হওয়ার পর অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার গোমগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে পপি রাণী সরকারের মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত লিটন সরকার পেশায় একজন সিএনজিচালক এবং তিনি দুই সন্তানের জনক।


স্বজনদের অভিযোগ, লিটন সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের একপর্যায়ে তিনি স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত অবস্থায় পপিকে বাড়ির বাথরুমের সামনে ফেলে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় কালামপুর হলি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। 

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।