ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভূঞাপুরে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
সংঘর্ষ আহতদের একাংশ ছবির ক্যাপশন: সংঘর্ষ আহতদের একাংশ
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল গ্রামে একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠন এবং পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকে সমাধান না হয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  এছাড়া অপর পক্ষের আহত কয়েকজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম দেশ বাংলা টিভি নিউজকে জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।