ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মধুপুরে অবৈধ ব্যাটারি থেকে সীসা উৎপাদনের কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ৫০ হাজার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
মধুপুরে অবৈধ সীসা কারখানায় অভিযান ছবির ক্যাপশন: মধুপুরে অবৈধ সীসা কারখানায় অভিযান
নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সোমবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কারখানাটিতে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সম্পূর্ণভাবে অপসারণ করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। এ সময় পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণকারী এবং অনুমোদনহীন শিল্পকারখানার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।