ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ত্রিশালে যৌথ অভিযানে ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ত্রিশাল-ইয়াবা-আটক ছবির ক্যাপশন: ত্রিশাল-ইয়াবা-আটক
নিজস্ব প্রতিবেদক:-
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা কার্যালয় ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বুধবার (৫ আগস্ট) বিকেলে এ সাফল্য আসে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে একটি যৌথ দল ত্রিশাল উপজেলার বৈলর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় ‘জামান টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মো. জাকারিয়া সরকার (৩০) নামে এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দের পাশাপাশি তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রাসঙ্গিক ধারায় ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।