ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

জনসাধারণের জন্য খুলেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর,

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
জনসাধারণের জন্য খুলেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ছবির ক্যাপশন: জনসাধারণের জন্য খুলেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর,
 নিজস্ব প্রতিবেদক:-
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর অবশেষে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আপাতত সীমিতসংখ্যক মানুষকে নির্ধারিত সময় অনুযায়ী প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।

জাদুঘরটিতে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন স্মারক, শহীদ ও আহতদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী স্থান পেয়েছে। এসব প্রদর্শনীর মাধ্যমে আন্দোলনের বিভিন্ন অধ্যায় ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা হয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশ করতে পারবেন। অনলাইন এবং কাউন্টার—উভয় মাধ্যম থেকেই টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে। দর্শনার্থীদের জন্য তিনটি সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি পৃথক স্লটে পরিদর্শনের সুযোগ থাকবে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন এবং টিকিটে উল্লেখিত সময়েই কেবল মূল ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী আগাম টিকিট বুকিং বাধ্যতামূলক। কোনো দিনের সব টিকিট বিক্রি হয়ে গেলে দর্শনার্থীদের পরবর্তী দিনের খালি স্লট বেছে নিতে হবে।

জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব বলেন, উদ্বোধনের শুরুতেই বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হতে পারে। সে কারণে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রাথমিকভাবে সীমিতসংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা চালু করা হয়েছে।

এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম দিনের জন্য বরাদ্দ ৯০০টি টিকিট সেদিন বিকেল ৪টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়।

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে বলে আগে থেকেই জানানো হয়েছিল। তবে টানা বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষ জাদুঘরের প্রধান ফটকের সামনে জড়ো হন। দীর্ঘ সময় গেট বন্ধ থাকায় একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্য তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থী আশরাফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে প্রবেশের ব্যবস্থা করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। পরে আন্দোলনকারীদের কয়েকজন উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।