ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ছবির ক্যাপশন: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
স্টাফ রিপোর্টার:-
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন, বিশেষ দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহিদদের অবদান সঠিকভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিটটভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জুলাই-২০২৪-এর আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।