ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় এরুলিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ২০

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
বগুড়ায় এরুলিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ছবির ক্যাপশন: বগুড়ায় এরুলিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
মো:স্বাধীন  খান বগুড়া জেলা প্রতিনিধি:
​বগুড়া সদরের এরুলিয়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসা দিনমজুরের বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

৭ আগস্ট (শুক্রবার) ভোর আনুমানিক ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও ভোরের আলো ফোটার আগেই এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা সড়কে দিনমজুর ও শ্রমিকদের একটি বাজার বসেছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান এবং অনেকে গুরুতর আহত হন।

​খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘাতক বাসটিকে শনাক্ত করাসহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানা গেছে ।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।