ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ত্রিশালে বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার, বৃদ্ধ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার:-
ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার ৬ নম্বর ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় অভিযানটি চালানো হয়। পুলিশ জানায়, এক্সেল ফিড কোম্পানির পেছনের ওই এলাকায় মাদক রাখার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে মো. আবু হানিফ (৬৫) নামে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আবু হানিফ বাগান বেঙ্গুলাপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, গাঁজা উদ্ধারের ঘটনায় আবু হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।