টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ অক্টোবর বাসাইল উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী স্বপ্নার সঙ্গে শাহিনুর রহমানের বিরোধ হয়। একপর্যায়ে শাহিনুর তাকে মারধর করে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাহিনুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বিচারকাজে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
দেশ বাংলা টিভি ডেক্স