ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সখীপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল দিনমজুরের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
সখীপুরে বিদ্যুৎস্পৃটে প্রাণ গেল দিনমজুরের ছবির ক্যাপশন: সখীপুরে বিদ্যুৎস্পৃটে প্রাণ গেল দিনমজুরের
স্টাফ রিপোর্টার:-

টাঙ্গাইলের সখীপুরে জমিতে কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতিমাবংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোহাগ (৩০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাহাড় পাবইজান গ্রামের সুরুজ আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয়রা জানান, প্রতিমাবংকী এলাকায় একটি কলাখেতে কাজ করছিলেন ওই দিনমজুর। কাজ শেষ করে খাবার খেতে যাওয়ার সময় পথের ওপর পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত তার পা লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।