ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

জামালপুরে নারী ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
জামালপুরে নারী ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ছবির ক্যাপশন: জামালপুরে নারী ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

বিশেষ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে নারী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে নিমাইমারী এলাকায় এক নারীর বসতঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে আপস-মীমাংসার কথা বলে আসামিদের ছাড়িয়ে নেওয়া হলেও পরে এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।