ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মির্জাপুরে ২ কেজি গাঁজা উদ্ধারে যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
আসামীদের ছবি ছবির ক্যাপশন: আসামীদের ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. জসিম (৩৮) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


সোমবার (১০ আগস্ট) উপজেলার পাকুল্লা বাজার এলাকায় অভিযানটি চালানো হয়। বাজারের চাঁন মিয়া স্টোরের সামনে থেকে জসিমকে আটক করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তপু খান। এ সময় জসিমের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।


আটক জসিম কুমিল্লার সদর দক্ষিণ থানার বানিপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মফিজ মিয়া ওরফে মালু মিয়া।


এ ঘটনায় জসিমের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক তপু খান বাদী হয়ে মামলাটি করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জসিমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।