ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সখিপুরে ঘুমের মধ্যেই সাপের কামড়, প্রাণ গেল গৃহবধূর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
স্টাফ রোপোর্টার:
টাঙ্গাইলের সখিপুরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে খাদিজা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের সারাশিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খাদিজা ওই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে পরিবারের অন্যদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন খাদিজা। গভীর রাতে সাপের কামড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। যন্ত্রণায় ছটফট করতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকেরা খাদিজাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউপি সদস্য বদরুল আলম বলেন, সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও খাদিজাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।