ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

এক টুকরো রুটিই কেড়ে নিল প্রাণ, সখীপুরে স্কুলছাত্রীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের সখীপুরে খাবার গলায় আটকে মাত্র ১৩ বছর বয়সেই প্রাণ হারিয়েছে আনিকা জান্নাত নামে এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

হলুদিয়াচালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে আনিকা সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতো পড়াশোনার ফাঁকে সন্ধ্যায় রুটি খেতে বসেছিল সে। কিন্তু খাওয়ার সময় হঠাৎ গলায় খাবার আটকে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আনিকা।

পরিবারের লোকজন দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক আনিকাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।