ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে তিন সামাজিক অপরাধ রোধে সচেতনতামূলক সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
শুভ্র মজুমদার।। দেশ বাংলা টিভি নিউজ ডেক্স 
:
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইলের কালিহাতীতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিনের দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতি এবং ইভটিজিংয়ের কারণে শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের ওপর পড়া নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, একটি পরিবারে মাদকের বিস্তার যেমন নানা সংকট তৈরি করে, তেমনি বাল্যবিবাহ কিশোরীদের শিক্ষা ও ভবিষ্যৎ বাধাগ্রস্ত করে। ইভটিজিংও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও পড়াশোনার পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। এসব প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, ড. শাহ আলম তালুকদার, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, থানার ইনচার্জ মো. কাইয়ুম খান সিদ্দিকী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আখতারুজ্জামান বাবুল এবং কালিহাতী প্রেস ক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।