ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক ছবির ক্যাপশন: ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

কিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে সখের বানু (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে এখলাচুর রহমানের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সখের বানু ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী।


স্থানীয়দের ভাষ্য, এখলাচুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য প্রায়ই তিনি পরিবারের কাছে টাকা চাইতেন। ঘটনার রাতেও মায়ের কাছে টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।


এরপর রাতের কোনো একসময় ধারালো ঘাস কাটার কাঁচি দিয়ে সখের বানুর গলায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরে মায়ের মরদেহের পাশের ঘরেই অবস্থান করেন এখলাচুর।


সকালে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, এখলাচুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। নেশাকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে তার বিরোধের ঘটনাও আগে ঘটেছে।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এখলাচুর রহমানকে আটক করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।