ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

যশোরে পানিতে ডুবে ঝরল তিন শিশুর প্রাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
যশোরের বাঘারপাড়ায় একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে জামদিয়া ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত তিন শিশু হলো, আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।


স্থানীয়রা জানান, দুপুরের দিকে তিন শিশু বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের আর দেখা না গেলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।


একপর্যায়ে পানির নিচ থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হুসাইনের ভাষ্য, যে পুকুরে দুর্ঘটনাটি ঘটেছে সেটি ফাহিমাদের পরিবারের। বাগানের মধ্যে থাকা পুকুরটি দীর্ঘদিন ধরে অনেকটা অব্যবহৃত ছিল। পুকুরটির কিছু অংশ বেশ গভীর হওয়ায় সেখানে বিপদের আশঙ্কা ছিল।


ঘটনার পর জামদিয়া দক্ষিণপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একই ঘটনায় তিন শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।


বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।