ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিয়াকৈরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
দূর্ঘটনার ছবি ছবির ক্যাপশন: দূর্ঘটনার ছবি
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও মারা গেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকটির সঙ্গে শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

উদ্ধারকারীরা ট্রাকের ভেতর থেকে দুইজনের মরদেহ বের করে আনেন। আহত তিনজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গুরুতর আহত আরও চারটি গরুকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা জবাই করেন।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।