ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

দাউদকান্দিতে গাড়িতে ধাক্কার পর স্লিপার কোচে আগুন, পুড়ে ছাই বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
স্লিপার কোচ ছবির ক্যাপশন: স্লিপার কোচ
নিজস্ব প্রতিনিধি::

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ পর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

আগুন দেখতে পেয়ে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত গাড়ি থেকে নেমে মহাসড়কের নিরাপদ স্থানে সরে যান। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি পুড়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে আগুনের ভয়াবহতার কারণে কেউ বাসের কাছে যেতে পারেননি। যাত্রীরা আগেই বের হয়ে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম বলেন, সামনের একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। দুর্ঘটনায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি জানান, ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ক্ষতিগ্রস্ত বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।