ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নাগেশ্বরীতে বণিক সমিতি সভাপতির বাড়িতে অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ছবির ক্যাপশন:
রিমন সিদ্দিকী,  নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়ে নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলুর বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করেছে পুলিশ। অভিযানে মোট ২৬৮ পিস থান কাপড় উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

রবিবার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা সদরের দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ওরফে ফজলুর বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এসব স্থান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩ হাজার ২১৬ মিটার (২৬৮ পিস) ভারতীয় অবৈধ কাপড় জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা,সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে এনে মজুত ও বাজারজাতকরণের প্রস্তুতি চলছিল।

এ ঘটনায় নাগেশ্বরী থানায় বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলায় নির্দিষ্ট কয়েকজনের পাশাপাশি অজ্ঞাতনামা সীমান্ত চোরাকারবারিদের আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।