ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মুক্তাগাছায় যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে একাধিক কারণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবককে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পরও এ ঘটনায় কোনো মামলা হয়নি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত চলছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় হামলার শিকার হন ফরহাদ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শরীরে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে ফরহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে হাসপাতালে ফরহাদের সঙ্গে কথা বলা হয়েছিল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ি থেকে বের হওয়ার পর নির্জন একটি স্থানে পৌঁছালে দুই ব্যক্তি তাঁর ওপর হামলা করেন। তাঁদের একজন শরীরে পেট্রল ঢেলে দেন এবং অপরজন আগুন ধরিয়ে দেন। তবে হামলাকারীদের কাউকেই ফরহাদ চিনতে পারেননি বলে পুলিশকে জানান।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনার পেছনে মাদকবিরোধী অবস্থান, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

পরিবারের দাবি, ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক ও বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাঁদের সন্দেহ।
ফরহাদের চাচা আবদুল খালেক বলেন, সামাজিক বিভিন্ন অসঙ্গতি ও মাদকের বিরুদ্ধে ফরহাদ নিয়মিত প্রতিবাদ করতেন। তাঁর ধারণা, এ অবস্থানের কারণেই তাঁকে হত্যার শিকার হতে হয়েছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।

পুলিশের তথ্য অনুযায়ী, ফরহাদ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং বেকারত্ববিরোধী আন্দোলনেও তাঁর সম্পৃক্ততা ছিল। তাঁর মৃত্যুর ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।