ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

লোহাগড়ায় আধিপত্যের বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে ইসলাম শেখ (৫০) নামে এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ ওই গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, রঘুনাথপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিপু সুলতান ও মফিজার শেখের পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এর কিছুক্ষণ পর বিকেল ৩টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে গ্রামের কবরস্থান এলাকায় হামলার শিকার হন ইসলাম শেখ। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের কয়েকজন তাকে একা পেয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

পরে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত টিপু সুলতানের পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।