ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় অবৈধ সার্জিক্যাল পণ্য কারখানায় অভিযান দুই লাখ টাকা জরিমানা।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
অভিযানের ছবি ছবির ক্যাপশন: অভিযানের ছবি
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় অনুমোদনহীন নিম্নমানের সার্জিক্যাল পণ্য ও স্যানিটারি ন্যাপকিন তৈরির অভিযোগে 'এশা এন্টারপ্রাইজ' নামের একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অবৈধ উৎপাদনস্থল সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়া মহানগরীর ফুলদিঘী উত্তরপাড়া ও এতিমখানা রোড সংলগ্ন এলাকায় র‍্যাব-১২ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এশা এন্টারপ্রাইজ কোনো প্রকার আইনি অনুমোদন ছাড়াই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের সার্জিক্যাল সামগ্রী এবং স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বাজারজাত করে আসছিল।

 গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় কারখানার মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করা হয়।

জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনকারী দল।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।