ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

উল্লাপাড়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, ক্ষোভে মহাসড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামের এলাকায় একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।

নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, ভোরে সিংড়া থেকে কয়েকজন যাত্রীকে নিয়ে একটি পিকআপ শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পাটধারী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকটির সঙ্গে পিকআপের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। এদিকে দুর্ঘটনার খবর দেওয়ার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেনি—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে নিহতের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।

অবরোধের কারণে মহাসড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় তীব্র যানজট। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে কোনো ধরনের বিলম্ব করেনি। আটক করা ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরে সলঙ্গা থানা পুলিশের সহায়তায় স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকচালক ও হেলপারকে আটক করতে পুলিশ কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।