ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ঘাটাইলে পাঁচ দিনের জমজ কন্যাশিশুকে রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
জমজ দুই শিশু ছবির ক্যাপশন: জমজ দুই শিশু

আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে জন্মের মাত্র পাঁচ দিনের মাথায় জমজ দুই কন্যাশিশুকে বাড়িতে রেখে মা চলে গেছেন এমন অভিযোগ উঠেছে। মায়ের অনুপস্থিতিতে দুধের শিশু দুটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাবা ও স্বজনরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে। অভিযোগের কেন্দ্রে থাকা তরুণীর নাম মারিয়া (১৮)। তিনি শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী একই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেন (২০)।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তখন দুজনের বয়সই কম থাকায় দুই পরিবারের পক্ষ থেকে বিষয়টি মেনে নেওয়া হয়নি।

একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের সন্ধান পাওয়ার পর পরিবারের সম্মতিতে বিয়ে হয়।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়া জমজ দুই কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর কয়েক দিন মা ও নবজাতক দুজনই পরিবারের সঙ্গে ছিলেন।

পরিবারের অভিযোগ, সোমবার রাতে হঠাৎ করেই পাঁচ দিনের দুই শিশুকে বাড়িতে রেখে মারিয়া চলে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি বলে দাবি স্বজনদের।

এ অবস্থায় নবজাতক দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বাবা সাকিব। তিনি বলেন, এত ছোট দুই শিশুকে একা সামলানো তাঁর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শিশু দুটির সুস্থতার জন্য মায়ের উপস্থিতি জরুরি উল্লেখ করে তিনি দ্রুত মারিয়াকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

সাকিবের দাবি, শ্বশুরবাড়ির কারও প্ররোচনায় মারিয়া সন্তানদের রেখে চলে যেতে পারেন। তবে তাঁর এ বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। কী কারণে মারিয়া সন্তানদের রেখে চলে গেছেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মারিয়ার সন্ধান করে তাঁকে দুই নবজাতকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।