ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মোকামতলায় সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় বিজিবি হাবিলদার নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
ছবি ছবির ক্যাপশন: ছবি
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার মোকামতলা বন্দর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৫৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. রইচ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এক সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। এরপর মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সেটি বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। যানবাহনটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।