ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মির্জাপুরে মহাসড়কের পাশে নবজাতকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
নবজাতকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: নবজাতকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক নবজাতক ছেলেশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাল গামছায় মোড়ানো অবস্থায় নির্জন জায়গায় শিশুটির মরদেহ পড়ে ছিল।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন মহাসড়কের পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে পথচারীদের কয়েকজন মহাসড়কের পাশে গামছায় মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে গামছাটি সরালে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির পরিচয় কিংবা কে বা কারা সেখানে মরদেহটি রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া শিশুটি ছেলে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।