ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

রাথুরা বাজারে পুলিশের অভিযানে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
আটককৃত ছবির ক্যাপশন: আটককৃত
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. আব্দুল বাতেন (৪৪) নামে এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাতেনের বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

শনিবার গোপন তথ্যের ভিত্তিতে মোক্তারপুর ইউনিয়নে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় রাথুরা বাজার এলাকায় অবস্থান শনাক্ত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানা শামিম জানান, দণ্ডবিধির ৩২৪ ধারার একটি মামলায় কালীগঞ্জ থানার মামলা নম্বর ২(৭)১৫-এর আসামি আব্দুল বাতেনকে আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার বাতেনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার সকালে গাজীপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।