ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় মাদক মামলার আসামি মোহন২১শ পিস ইয়াবাসহ গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
আটকৃতদের ছবি ছবির ক্যাপশন: আটকৃতদের ছবি
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়া মহানগরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১শ' পিস ইয়াবাসহ মাদক কারবারি মনোয়ার হোসেন (ওরফে) মোহন (৪৫) কে, গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে মহানগরের মাটিডালী করতোয়াপাড়া এলাকায় মোহনের বাড়ী থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী মনোয়ার হোসেন মোহন উল্লেখিত এলাকার হারুন অর রশিদের ছেলে।

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি ফাাঁড়ির পুলিশ আজ সকাল সোয়া ৭ টার দিকে বগুড়া মহানগরের মাটিডালী করতোয়া পাড়া এলাকায় মোহনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি তল্লাশী করে ২১শ' পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্য (ওসি) ইব্রাহিম আলী জানান, গ্রেফতারকৃত কূখ্যাত মাদক কারবারী মোহনের বিরুদ্ধে ৭টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।