স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশের পর ২০০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙাব্রিজ এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম দীপ রুদ্র পাল (২২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর সন্দেহজনকভাবে চলাফেরার সময় দীপ রুদ্র পালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
দেশ বাংলা টিভি ডেক্স