ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
দূর্ঘটনা কবলিত বাস ছবির ক্যাপশন: দূর্ঘটনা কবলিত বাস
স্টাফ রিপোর্টার;-
সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। 

এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল গেইটলক বাসটি। জানীগাঁও এলাকায় পৌঁছানোর পর চালক হঠাৎ ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় শিউলি রাণী বাসটির নিচে চাপা পড়ে আটকা ছিলেন। স্থানীয়রা তাকে বের করতে না পারায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে অচেতন অবস্থায় শিউলি রাণীকে উদ্ধার করেন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অন্য যাত্রীরা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।