ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

লক্ষীপুরে বাড়ি ফেরার পথে কিশোরী গৃহবধূকে বাগানে নেওয়ার অভিযোগ, অটোরিকশাচালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
অটোরিকশাচালক আটক ছবির ক্যাপশন: অটোরিকশাচালক আটক

নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে অটোরিকশার এক যাত্রী কিশোরী গৃহবধূকে জোরপূর্বক নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক তাজ উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত চালককে আটক করে পুলিশ।


বুধবার (২৬ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাগানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে ওই কিশোরী গৃহবধূর বিয়ে হয়। সম্প্রতি তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার ভোরে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর শহরের দিকে যান। পরে বাড়ি ফেরার সময় পথ হারিয়ে ফেলেন তিনি।


এ সময় তাজ উদ্দিন নামের এক অটোরিকশাচালক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠতে বলেন। অভিযোগ রয়েছে, গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিবর্তে ওই চালক তাকে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে অটোরিকশা থেকে নামিয়ে একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।


পরে ওই কিশোরী গৃহবধূকে সড়কের পাশে রেখে চলে যাওয়ার চেষ্টা করেন চালক। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাজ উদ্দিনকে আটক করেন এবং পুলিশে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। একই সঙ্গে ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।


আটক তাজ উদ্দিন চর রমনী মোহন ইউনিয়নের একই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী কিশোরী পাশের কালিরচর গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।