ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিহাতীতে মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৪০ হাজার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
অভিযানের ছবি ছবির ক্যাপশন: অভিযানের ছবি
SHUVRO MUJUMDER |।DESH BANGLA TV NEWS DESK :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকার নিশ্চিতে পরিচালিত অভিযানে দুটি মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে দোকান দুটির পণ্য সংরক্ষণের পরিবেশ এবং প্যাকেটজাত সামগ্রীর ওজন যাচাই করা হয়। এ সময় মিষ্টি রাখার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকা এবং পণ্যের ওজনে অসঙ্গতি ধরা পড়ে।

এসব অনিয়মের কারণে আদী ইন্দুটি মিষ্টান্ন ভান্ডার এবং গোপাল মিষ্টান্ন ভান্ডারকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম জানান, সাধারণ ক্রেতাদের অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাজারে ভোক্তাদের স্বার্থবিরোধী কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।