ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার নন্দীগ্রামে খেলতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর, স্থানীয়দের হাতে আটক যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ছবির ক্যাপশন:
মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির বাইরে খেলতে গিয়ে নৃশংস হত্যার শিকার হয়েছে ৭ বছরের শিশু আমেনা খাতুন। এ ঘটনায় আবু হোসাইন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। আটকের পর স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আটক আবু হোসাইন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আমেনা। এ সময় আবু হোসাইন হঠাৎ শিশুটির ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। ধারালো দা দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে আঘাত করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির ওপর হামলার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে শিশুটির ওপর এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তের পরিবারের দাবি, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে আটক যুবককে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তিনি মানসিক ভারসাম্যহীন কি না, সেটিও যাচাই করা হবে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ওসি আরও জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।