ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
কাপাসিয়ায় সড়ক দূর্ঘট ছবির ক্যাপশন: কাপাসিয়ায় সড়ক দূর্ঘট
নিজস্ব প্রতিনিধি :
‎গাজীপুরের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের টোক উজুলি বাজার ‎এলাকায় গতকাল শুক্রবার দুপুরে সিএনজি ও ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

‎ তারা সকলেই সিএনজির যাত্রী ছিলেন। এলাকাবাসী জানায় টঙ্গি থেকে ছেড়ে আসা একটি সিএনজি ও বিপরিত দিক থেকে ছেড়ে আসা একটি ড্রাম্প ট্রাক উজুলি বাজার এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি চালক সহ ছয়জন গুরুতর আহত হয়। 

‎গুরুতর আহত সবাইকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সিএনজিটিতে পাঁচজন যাত্রী ও চালক সহ ছয়জন ছিল। উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সের কর্তব্যরত ডাক্তার জানায়, সড়ক দূর্ঘটনায় ছয়জনকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র শামিম ও গাজীপুর সদর এলাকার আমিরউদ্দিনের পুত্র আতাবুদ্দিনকে মৃত অবস্থায় পাই।

আহতদের মধ্যে কেন্দুয়া এলাকার আব্দুল হাই এর কন্যা শরিফা (২৬) ও লিজার (৩০) মধ্যে লিজর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 অন্য আহতদের মধ্যে বেদেনা (৫৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানাযায় বাদল (২৫) নামের আরো একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‎ নিহত সিএনজি চালক শামীমের ছোট ভাই সুমন মিয়া জানায়, আমার ভাই একজন সিএনজি চালক তিনি গাজীপুর থেকে সিএনজি নিয়ে কিশোরগঞ্চ যাচ্ছিলেন। উজুলি বাজার এলাকায় তিনি দূর্ঘটনার শিকার হয়।

‎ তবে তার মোবাইল ও মানিব্যাগ চুরিকরে নিয়ে
‎যাওয়ায় তাকে খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।