ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ধামরাইয়ে সিএনজি-পিকআপের সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশাটির চালকও রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা ব্রিকস এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,ধামরাইয়ের ইছাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি (৩০), একই গ্রামের মো. জসিমের ছেলে জাকারিয়া (১২) এবং টাঙ্গাইল সদর উপজেলার চর খিদির গ্রামের সিএনজিচালক জুয়েল (৪০)।

পুলিশের তথ্যমতে, নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিজসংলগ্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুজন যাত্রী রয়েছেন। তাদের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।