ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নতুন মোটরসাইকেলের আনন্দ থামল সড়কে, মিরসরাইয়ে প্রাণ গেল দুই বন্ধুর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ বন্ধু। 

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯) নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুভ ও ওমর বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুভ ও ওমর পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নতুন মোটরসাইকেল কেনার পর সেটি নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা। এতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হয়েছেন। অপর তরুণকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।