ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু, স্বজনদের আহাজারি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজম্ব প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নওপাড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সজীব শেখ (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে বের হন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে তারা মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন।

নওপাড়া এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনজনই সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনায় চয়ন মোল্লা ঘটনাস্থলেই মারা যান।

 গুরুতর আহত নয়ন ও সজীবকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে তাদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে একজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়। এ ঘটনায় তিন বন্ধুরই প্রাণহানি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ফরিদপুরের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত এবং দুজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যুর খবর পাওয়া যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। গাড়িটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।