ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মালবাহী ট্রাক বালিপাড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশা আসার সময় দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। 

নিহতদের মধ্যে একজন পুরুষ, বয়স আনুমানিক ৩৫ বছর এবং একজন নারী, বয়স আনুমানিক ৪০ বছর। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ফয়জুল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।