ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় সান্তাহারগামী চলন্ত ট্রেনে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক ছবির ক্যাপশন: নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক
মো: স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:-

বগুড়ার সান্তাহার এলাকায় চলন্ত ট্রেনের খাবারের বগিতে এক নারীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। ৩১ আগস্ট (সোমবার) এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকেও মামলায় আসামি করা হয়েছে।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদের ছেলে। তিনি ওই ট্রেনের খাবারের বগিতে ক্যান্টিনকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠলেও ভুলবশত কুড়িগ্রাম এক্সপ্রেসে উঠে পড়েন। ট্রেনটি আদমদীঘি-সান্তাহার এলাকা অতিক্রম করার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা মাদক তল্লাশির কথা বলে তাঁর দেহ তল্লাশি করেন। তল্লাশিতে কোনো কিছু না পাওয়ার পর তাঁকে একটি মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ওই নারীকে আবারও খাবারের বগিতে ডেকে নেওয়া হয়। এজাহারে তাঁর অভিযোগ, সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা হয় এবং সঙ্গে থাকা ১০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ওই নারী তাঁর ছেলেকে ফোনে বিষয়টি জানান। পরে তাঁর ছেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে আটক করে।

ঘটনার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ওই নারী সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে মামলা করেন। মামলায় আবু বক্কর সিদ্দিক ছাড়াও ট্রেনে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগীর করা অভিযোগে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার কথাও উল্লেখ রয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর আবু বক্করকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঙ


নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।