ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে তপন শীল (৪০) নামে এক সেলুনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

৩ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে পাগলাবাড়ী মোড়সংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, সকালে লেকপাড় দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তপন শীল সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় বসবাস করতেন। স্থানীয় একটি সেলুনে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন জানান, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধের পর বুধবার রাতে তপন আর বাসায় ফেরেননি। সকালে লেকপাড়ে তার মরদেহ পাওয়ার পর বিষয়টি জানাজানি হয়। তবে পারিবারিক বিরোধের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।