ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ফেনীতে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে ছিল। সেটি সরিয়ে নিতে একটি লং ভেহিকেলের সঙ্গে বেঁধে নেওয়ার কাজ চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের বাসটি কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সংঘর্ষের পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহত অপর একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ফাজিলপুর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও বাসটি জব্দ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।