ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মসজিদের অর্থের হিসাব নিয়ে বিরোধ, সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন: সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের অর্থের হিসাবকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. হোসেন (৪০) নামে এক যুবকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি বাড়িঘরে ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছে তার পরিবার। গুলিবর্ষণের অভিযোগও রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।আহত হোসেন বস্তল এলাকার দাইয়ানের ছেলে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, মসজিদের অর্থের হিসাব নিয়ে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে রোকনের সঙ্গে হোসেনের বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির পর সন্ধ্যার দিকে রোকন ও তার সহযোগীরা হোসেনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে বলে পরিবারের দাবি। তাকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়।

হোসেনের পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়ি থেকে কয়েক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় দেয়ালে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পরিদর্শন করে।

হোসেনের বোন ইয়াসমিন বলেন, হামলায় তার ভাই গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত রোকন ও তার সহযোগীরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা পাওয়া গেছে। তবে গুলিবর্ষণের বিষয়ে পুলিশ কোনো তথ্য পায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।