ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কেরালায় লরির পেছনে গাড়ির ধাক্কা, প্রাণ গেল ৮ প্রকৌশল শিক্ষার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: 
ভারতের কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের আট শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে কেরালার ত্রিশুর জেলার কাইপামঙ্গলমের পানামবিক্কুন্নু এলাকায় মহাসড়ক-৬৬-তে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা একটি গাড়িতে করে গুরুবায়ুর থেকে কোডুঙ্গালুরের দিকে যাচ্ছিলেন। পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মহারাষ্ট্রের নিবন্ধিত একটি লরির পেছনে গাড়িটি সজোরে আঘাত করে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থলে ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার সময় গাড়িটি দ্রুতগতিতে চলছিল। মহাসড়কের ওই অংশে নির্মাণকাজ চলায় যানবাহনের গতিপথ পরিবর্তন করা হয়েছিল। সেখানে দেওয়া ব্যারিকেড চালকের নজরে না আসায় দুর্ঘটনাটি ঘটতে পারে।

এদিকে পুলিশ বলছে, লরিটি সড়কের ডান পাশে নিয়মবহির্ভূতভাবে পার্ক করা ছিল। দুর্ঘটনার পর লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি কেটে শিক্ষার্থীদের মরদেহ বের করে ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশ ছয়জনের পরিচয় শনাক্ত করতে পারলেও বাকি দুজনের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছিল। উদ্ধার হওয়া পরিচয়পত্রের সূত্র ধরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েকটি পরিবার তাদের সন্তানদের কেরালায় যাওয়ার বিষয়টি জানত না। স্বজনেরা ত্রিশুর মেডিকেল কলেজে পৌঁছানোর পর মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করার কথা রয়েছে।

এ ঘটনায় কাইপামঙ্গলম থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। পলাতক লরিচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।